গরীবের গল্প...... পড়ে দেখুন ভাল লাগবে.... রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় চেহারাটা খেয়াল করলাম। দেখে মনে হলো মাদরাসার ছাত্র। জিজ্ঞেস করলাম, আপনি কি পড়াশোনা করেন? বললো, জী মাদরাসায় পড়ি। ডেকে রাস্তার পাশে এনে কথা বলতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম, কোন জামাতে পড়েন? মুচকি হেসে বললো, -আপনি বুঝবেন না। আমিও হেসে বল্লাম, আপনি বলুন, আমি বুঝবো। তারপর কথা বলতে বলতে যে গল্পটা বেরিয়ে এসেছে : ছেলেটার নাম মুহাম্মদ জাহিদুল ইসলাম। বাড়ি নওগা। তিন ভাই দুই বোন। ভাইয়ের মধ্যে সে বড়। সে আর তার ছোট ভাই হাফেজ। জাহিদ হেদায়া শেষ করেছে, এবার মেশকাতে ভর্তি হবে নওগার এক মাদরাসায়। কি একটা মাদরাসার নাম বললো, অনেক বড় নাম। সেখানে হেদায়া শেষ করেছে। এবার মেশকাতে ভর্তি হবে। সারা বছরের খাওয়া দাওয়া আর আবাসিক খরচের জন্য পাঁচ হাজার টাকা লাগে। আর ভর্তিতে লাগে তিন হাজার। কিন্তু সেটা তার সাধ্যে নেই। এই টাকাটার জন্যই বেশ কিছুদিন ধরে সে ঢাকায় রিকশা চালাচ্ছে। এখন আছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তার মতো আছে আরো ৪ জন ছাত্র। আরও সপ্তাখানেক রিকশা চালাবে তারা। তারপর নওগা যেয়ে ভর্তি হবে মেশকাত জামাতে। এই ছিলো গল্প বিঃদ্রঃ সুশীল বুদ্ধিজী...
Popular posts from this blog
কবির ভাষায় ওরা পথের ফুল। সাহিত্যিকের ভাষায় ওরা স্বপ্নের ইন্দ্রজাল। সাধারন মানুষের কাছে ওরা টোকাই। উচ্চ সমাজের মানুষের কাছে ওরা নিকৃষ্ট প্রানি। গড ফাদার, মাফিয়ার কাছে ওরা এক একটা ব্যাবসায়িক উপাদান। ওদের কে ব্যাবহার করে লাখ লাখ টাকা আয় করে সন্ত্রাসি নামক কিছু রাস্তার কুকুর। ঐ সকল গড ফাদার বসবাস করে কোটি টাকা দামের এসি ফ্ল্যাটে। আর যাদের কারনে সে আজ কোটি টাকার মালিক তারা ঘুমায় কোনও এক রেলষ্টিশন এর ফুটপাতে। তাদের মাথার উপর হয়তো এসি নেই, কিন্তু আছে বিশাল নীল আকাশ, তাই তারা উদার হতে জানে, যা আমরা জানি না। তাদের বিছানা বিশাল তেপান্তরের মাঠের মত সবুজ ঘাসে আঁকা চির অম্লান এই বাংলার মাটি। তাই তারা দেশ কে ভালবাসতে জানে অকৃত্রিম ভাবে, যা আমরা পারি না। তাদের চোখের দিকে তাকিয়ে দেখ কোটি টাকার স্বপ্ন নেই, সে দু’চোখে আছে একটা নিরব আকুতি, ভাবলে ভাবতে পারো এই তাদের মিনতি......... তারা কোটি টাকার দামের ফ্ল্যাট চায় না, চায় একটা ভাঙ্গা কুড়ে ঘর। তারা কে.এফ.সি, সোনার গাঁও কিংবা শেরাটন এর দামি খাবার খেতে চায় না। সে সকল হোটেলে আমরা যে সকল খাবার নষ্ট করি তার দাম দিয়ে তারা দু’মুঠোঠো ডাল-ভাত খেতে চায়। তাদের ...

sotthi kotha...
ReplyDeletesotthi kotha...
ReplyDelete