কবির ভাষায় ওরা পথের ফুল। সাহিত্যিকের ভাষায় ওরা স্বপ্নের ইন্দ্রজাল। সাধারন মানুষের কাছে ওরা টোকাই। উচ্চ সমাজের মানুষের কাছে ওরা নিকৃষ্ট প্রানি। গড ফাদার, মাফিয়ার কাছে ওরা এক একটা ব্যাবসায়িক উপাদান। ওদের কে ব্যাবহার করে লাখ লাখ টাকা আয় করে সন্ত্রাসি নামক কিছু রাস্তার কুকুর। ঐ সকল গড ফাদার বসবাস করে কোটি টাকা দামের এসি ফ্ল্যাটে। আর যাদের কারনে সে আজ কোটি টাকার মালিক তারা ঘুমায় কোনও এক রেলষ্টিশন এর ফুটপাতে। তাদের মাথার উপর হয়তো এসি নেই, কিন্তু আছে বিশাল নীল আকাশ, তাই তারা উদার হতে জানে, যা আমরা জানি না। তাদের বিছানা বিশাল তেপান্তরের মাঠের মত সবুজ ঘাসে আঁকা চির অম্লান এই বাংলার মাটি। তাই তারা দেশ কে ভালবাসতে জানে অকৃত্রিম ভাবে, যা আমরা পারি না। তাদের চোখের দিকে তাকিয়ে দেখ কোটি টাকার স্বপ্ন নেই, সে দু’চোখে আছে একটা নিরব আকুতি, ভাবলে ভাবতে পারো এই তাদের মিনতি.........
তারা কোটি টাকার দামের ফ্ল্যাট চায় না, চায় একটা ভাঙ্গা কুড়ে ঘর। তারা কে.এফ.সি, সোনার গাঁও কিংবা শেরাটন এর দামি খাবার খেতে চায় না। সে সকল হোটেলে আমরা যে সকল খাবার নষ্ট করি তার দাম দিয়ে তারা দু’মুঠোঠো
ডাল-ভাত খেতে চায়। তাদের চোঁখে স্বপ্ন অনেক, কিন্তু সাধ্য নেই। তারাও চায় আমাদের মত পড়ালিখা করে বড় হতে............
কিন্তু তাদের কি এই স্বপ্ন
দেখা মানায় যাদের দশ টাকা দামের
একটা বাল্যশিক্ষার বই কিনার সাধ্য নেই? —

Comments

Post a Comment

Popular posts from this blog