Posts

Showing posts from 2017

মানুষ হিসেবে দেখুন

Image
আপনার স্বামী আপনার গায়ে হাত তুললেই শুধু "নারী নির্যাতন" হয় না; আপনি যখন আপনার বাসার কাজের মেয়েটার গালে চড় বসান "নারী নির্যাতন" তখনও হয়! বাংলাদেশের নির্যাতিতা গৃহকর্মীদের ৮৫% গৃহকর্ত্রী দ্বারা নির্যাতনের শিকার। শুধু পুরুষরা "নারী নির্যাতন" করা বন্ধ করলেই নারী নির্যাতন একটা বিলুপ্তপ্রায় শব্দে পরিণত হবে না। নারীদেরকেও নারী নির্যাতন করা বন্ধ করতে হবে। আপনার সন্তানকে - শুধু "নারী" নয় "মানুষকে" নির্যাতন না করার শিক্ষা দিন আপনার সন্তানকে -শুধু নারী নয় "মানুষকে" শ্রদ্ধা করার শিক্ষা দিন (মেয়েদের কাছে সাধু সাজতে যেয়ে কিংবা ভাইয়াটা "totally different" এই কথাটি শুনতে চেয়ে-  নারী অধিকার রক্ষায় অতি উৎসাহী উঠতি সেলিব্রেটি পোলাপাইন; যারা বিনা বাক্যে সব পুরুষকে নির্যাতনকারী বলে মেনে নিতে রাজী, নিঃসন্দেহে তারা অতীতের একের অধিক নারী নির্যাতনের নায়ক)
Image
১৯ বছর বয়সী ভাইকে প্রতিদিন কোলে করে কলেজে নিয়ে যায় এক বোন....কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না....... শুধু বলবো বোন তোমাকে স্বশ্রদ্ধ সালাম। এ গরীব বোন টির মাঝে কোন অমানুষের গন্ধ পাচ্ছেন কেউ???
Image
এই মেয়েটা ঢাকা থেকে কক্সবাজার (কমপক্ষে ১০ ঘন্টার জার্নি) এভাবে বসে ছিলো, মহিলাটা কে দেখেন কি শান্তিতে ঘুমাচ্ছে! মেয়েটা কি মানুষ না? ওর জন্য আলাদা একটা সিট নিলে কি খুব বেশি টাকা লাগতো? বিবেক কবে জাগ্রত হবে মানুষের? আরেকটা ছবিতে দেখেছিলাম কাজের মেয়ে কে পাশে বসিয়ে রেখে এক মহিলা রেস্টুরেন্টে পেট পুরে খাচ্ছে! আচ্ছা নিম্ন শ্রেনীর মানুষ কি অন্য কোনো প্রানী? ওদের মানুষ হতে হলে কি বড়লোকদের মতো টাকা ইনকাম করা লাগবে? টাকা থাকলেই বুঝি মানুষ কে মানুষ বলে গন্য করা হয়? নাহলে না........? গরীব বলে কি মানুষ অমানুষ হয়ে যায়.........? যে যেভাবে পারেন পোস্ট টা ছড়িয়ে দিন, সমাজ এদের কে চিনে রাখুক! তবুও যদি এদের মতো মানুষদের বিবেক-বুদ্ধি জাগ্রত হয়! :'(
Image
সবার সুখে হাসব আমি কাঁদবো সবার দুখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে!! আমরা অনেক শিক্ষিত মানুষ ছোট বেলার শেখা কবিতীটি ভুলেই গিয়েছি। গরীব রিকসা ওয়ালা কবিতীটি হয়তো ভুলতে পারে নি.................
Image
আজ তুমি উচু তলার মানুষ, তবে কাল তোমার স্থান সেই জায়গাতে নাও থাকতে পারে!!! তবে  কেন এতো অহংকার? কিসের এতো অহংকার? যে গরীবকে তোমরা মানুষ মনে করোনি সেই জাতেই তোমার জায়গা হয়ে যেতে পারে। তাই সময় থাকতে বদলে যাও, মানুষ কে মানুষ ভাবতে শেখো, সে হোক গরীব হোক বড়লোক।
Image
গরীবের গল্প...... পড়ে দেখুন ভাল লাগবে.... রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় চেহারাটা খেয়াল করলাম। দেখে মনে হলো মাদরাসার ছাত্র। জিজ্ঞেস করলাম, আপনি কি পড়াশোনা করেন? বললো, জী মাদরাসায় পড়ি। ডেকে রাস্তার পাশে এনে কথা বলতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম, কোন জামাতে পড়েন? মুচকি হেসে বললো, -আপনি বুঝবেন না। আমিও হেসে বল্লাম, আপনি বলুন, আমি বুঝবো। তারপর কথা বলতে বলতে যে গল্পটা বেরিয়ে এসেছে : ছেলেটার নাম মুহাম্মদ জাহিদুল ইসলাম। বাড়ি নওগা। তিন ভাই দুই বোন। ভাইয়ের মধ্যে সে বড়। সে আর তার ছোট ভাই হাফেজ। জাহিদ হেদায়া শেষ করেছে, এবার মেশকাতে ভর্তি হবে নওগার এক মাদরাসায়। কি একটা মাদরাসার নাম বললো, অনেক বড় নাম। সেখানে হেদায়া শেষ করেছে। এবার মেশকাতে ভর্তি হবে। সারা বছরের খাওয়া দাওয়া আর আবাসিক খরচের জন্য পাঁচ হাজার টাকা লাগে। আর ভর্তিতে লাগে তিন হাজার। কিন্তু সেটা তার সাধ্যে নেই। এই টাকাটার জন্যই বেশ কিছুদিন ধরে সে ঢাকায় রিকশা চালাচ্ছে। এখন আছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তার মতো আছে আরো ৪ জন ছাত্র। আরও সপ্তাখানেক রিকশা চালাবে তারা। তারপর নওগা যেয়ে ভর্তি হবে মেশকাত জামাতে। এই ছিলো গল্প বিঃদ্রঃ সুশীল বুদ্ধিজী...
Image
কবির ভাষায় ওরা পথের ফুল। সাহিত্যিকের ভাষায় ওরা স্বপ্নের ইন্দ্রজাল। সাধারন মানুষের কাছে ওরা টোকাই। উচ্চ সমাজের মানুষের কাছে ওরা নিকৃষ্ট প্রানি। গড ফাদার, মাফিয়ার কাছে ওরা এক একটা ব্যাবসায়িক উপাদান। ওদের কে ব্যাবহার করে লাখ লাখ টাকা আয় করে সন্ত্রাসি নামক কিছু রাস্তার কুকুর। ঐ সকল গড ফাদার বসবাস করে কোটি টাকা দামের এসি ফ্ল্যাটে। আর যাদের কারনে সে আজ কোটি টাকার মালিক তারা ঘুমায় কোনও এক রেলষ্টিশন এর ফুটপাতে। তাদের মাথার উপর হয়তো এসি নেই, কিন্তু আছে বিশাল নীল আকাশ, তাই তারা উদার হতে জানে, যা আমরা জানি না। তাদের বিছানা বিশাল তেপান্তরের মাঠের মত সবুজ ঘাসে আঁকা চির অম্লান এই বাংলার মাটি। তাই তারা দেশ কে ভালবাসতে জানে অকৃত্রিম ভাবে, যা আমরা পারি না। তাদের চোখের দিকে তাকিয়ে দেখ কোটি টাকার স্বপ্ন নেই, সে দু’চোখে আছে একটা নিরব আকুতি, ভাবলে ভাবতে পারো এই তাদের মিনতি......... তারা কোটি টাকার দামের ফ্ল্যাট চায় না, চায় একটা ভাঙ্গা কুড়ে ঘর। তারা কে.এফ.সি, সোনার গাঁও কিংবা শেরাটন এর দামি খাবার খেতে চায় না। সে সকল হোটেলে আমরা যে সকল খাবার নষ্ট করি তার দাম দিয়ে তারা দু’মুঠোঠো ডাল-ভাত খেতে চায়। তাদের ...